কোরআনের বিধান প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে হবে: এটিএম মাছুম
- আপডেট সময় : ০১:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সোমবার রাজধানীর উত্তরায় আইইএস কমপেক্সে ‘তালীমুল কোরআন ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৫ দিন ব্যাপী বাছাইকৃত মুয়াল্লিম মানোন্নয়ন ক্লাসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তালীমুল কোরআনের প্রধান শিক্ষক ছিলেন বিশ্ব নবী মুহাম্মদ (সা.)। তিনি দারুল আরকামকে কোরআন শিক্ষাদানের কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিলেন। মক্কা, মদিনা, সিরিয়া, মিশর সহ যেখানে ইসলামের দাওয়াত পৌঁছেছে সেখানেই সর্বপ্রথম কোরআনের তা’লীম বা শিক্ষাকে মানুষের উপযোগী করে তুলে ধরা হয়েছে। পুরুষের পাশাপাশি নারীদেকেও তালীমের মাধ্যমে দ্বীনের শিক্ষায় উর্জ্জীবিত করা হয়েছে।
তালীমুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাবিবুল্লাহ ইকবাল, মাওলানা মহিব্বুল্লাহ, ইসলামিক এডুৃকেশন সোসাইটির সহকারী পরিচালক মাওলান মহিব্বুল্লাহ ও প্রশিক্ষণার্থী ড. আব্দুল জব্বার।
এ সময় মাওলানা আবদুল হালিম বলেন- কোরআন শেখানোর কাজকে দেশের তৃণমূল পর্যন্ত পৌঁছাতে হবে। এজন্য মানোন্নয়ন ক্লাসের প্রশিক্ষণকে ধারণ করে আগামী দিনে সবাইকে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী বলেন, মুয়াল্লিম বা কোরআনের শিক্ষকের জন্য এখলাছ (আন্তরিকতা ও নিষ্ঠা) গুরুত্বপূর্ণ প্রধান বিষয়। তিনি সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত উল্লেখ করেন এবং এর আলোকে প্রশিক্ষণার্থী শিক্ষকদেরকে দায়িত্ব পালনের আহ্বান করেন।
৫ দিন ব্যাপী অনুষ্ঠিত মানোন্নয়ন ক্লাসের প্রশিক্ষক ছিলেন মাওলানা আবদুর রহিম, মাওলানা বোরহান উদ্দীন ও হাফেজ জাকির হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার মাওলানা শরিয়ত উল্লাহ।




















