ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে পিটুনি আইভীকে গ্রেপ্তার দেখানো নিয়ে হাইকোর্টের রুল বিএনপির মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চান ছাত্রদল নেত্রী জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন হচ্ছে জামায়াত নির্মূল করতে গিয়ে অনেকেই নির্মূল হয়ে গেছে: গোলাম পরওয়ার খাল কেটে কুমির আনবেন না: বিরোধী দলকে তথ্য প্রতিমন্ত্রী যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব—হরমুজ খোলা, পরমাণু আলোচনা পরের ধাপে খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হানা, হুমকির প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ, অবরোধ শিক্ষার্থী-সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি ‘জুলাই ঐক্যের’ খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতার জামিন

এনসিপি আপনাদের নতুন বাংলাদেশ উপহার দেবে: নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে গণ-অভ্যুত্থান হয়েছিল তরুণদের নেতৃত্বে। এই তরুণদের ওপর আস্থা রেখে বাংলাদেশের মানুষ নেমে এসেছিল। আমরা আবারও বলছি এই তরুণদের ওপর আস্থা রেখে আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করুন।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদের নতুন বাংলাদেশ উপহার দেবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের ৫৪ বছরের যে দুর্নীতিপরায়ণ ও মাফিয়াতান্ত্রিক লুটেরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাবে। আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে। প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা পাবে। দেশজুড়ে পদযাত্রার অংশ হিসেবে শনিবার রাতে জেলা শহরের পুরান থানায় অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্রকে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। এই কিশোরগঞ্জ থেকেই সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছেন আপনারা।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা বলেছি তরুণেরা রাষ্ট্রের চালিকাশক্তি, দেশের চালিকাশক্তি। এই তরুণদেরকে যদি এই গণঅভ্যুত্থানের পরও কাজে লাগাতে না পারি, এই তারুণ্যের শক্তিকে যদি দেশ গঠনে কাজে লাগানো না যায়, তবে বাংলাদেশকে আর কখনোই গড়ে তোলা যাবে না। আমরা তারুণ্যের সেই শক্তিতে বিশ্বাসী। আমরা কিশোরগঞ্জের শক্তিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জের মাটি এনসিপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই কিশোরগঞ্জের অনেক মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আমাদের শহিদ পরিবারের সদস্যদের, আহত ভাইদের এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। আমরা দেখতে চাই এসকল সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে। যারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনসিপি আপনাদের নতুন বাংলাদেশ উপহার দেবে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০১:১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫