ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেলুন উড়িয়ে রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় কলেজের কেন্দ্রীয় মাঠে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়দের কাছে খেলোয়াড় সুলভ আচরণ আশা করছি, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সকলে খেয়াল রাখবো। কারো প্রতি হিংসা, রাগ, ক্ষোভের প্রকাশ না করে খেলার নিয়ম মেনে খেলবো। যারা শিক্ষক ও শৃঙ্খলা কমিটিতে রয়েছেন তারাও এ বিষয়ে সচেতন অবলম্বন করবেন। যারা খেলতে নামবে তারা জয় অর্জনের চেষ্টা করবে এবং একটি সুন্দর টুর্নামেন্টের আশা রেখে আজকে এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করছি।

টুর্নামেন্টের প্রথম দিনে খেলায় অংশগ্রহণ করবে ৮টি বিভাগের মোট ৪টি ফুটবল টিম। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ-এ থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগ। দ্বিতীয় ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মুখোমুখি হবে ভুগোল ও পরিবেশ বিভাগের। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ-এ ফিন্যান্স ও ব্যাংকিং এবং পদার্থবিজ্ঞান বিভাগের মধ্যে। সর্বশেষ চতুর্থ ম্যাচে গ্রুপ-বি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীনসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট বিভাগের ২৪টি ফুটবল টিম। গ্রুপ-এ ও গ্রুপ-বি দুইটি ভাগে ২৪ টি দলকে ১২টি দলে বিভক্ত করে পর্যায়ক্রমে সম্পূর্ণ টুর্নামেন্টে ঘিরে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেলুন উড়িয়ে রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় : ১১:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫