ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত ডা. হাসানুজ্জামান হাসুর আম্মার ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে জ্বাশনে জুলুশ নতুন সদস্য সংগ্রহ করতে যাচ্ছে রোমো হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

জুলাই গ্যালারি উদ্বোধন : প্রতীকী ট্রাইব্যুনালে ৩৬ জুলাই ‘হাসিনার ফাঁসি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: স্বৈরাচার হাসিনার শাসনামলে গুম, খুন থেকে শুরু করে লগি-বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও চব্বিশের গণহত্যাসহ সকল অপকর্মের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য আয়েজনে শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যা চলবে আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) পর্যন্ত।

প্রদর্শনীর এই সময়জুড়ে নেওয়া হবে দুঃশাসনের বিরুদ্ধে গণস্বাক্ষর। আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) গণস্বাক্ষর শেষে একটি প্রতীকী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে কার্যকর করা হবে শেখ হাসিনার ফাঁসি। যার মাধ্যমে পালিত হবে দ্বিতীয় স্বাধীনতার প্রথম বর্ষপূর্তি।

জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, আমরা দীর্ঘ ১ মাস প্রচেষ্টা নান জটিলতা কাটিয়ে আজকে এই মঞ্চ তৈরি করতে পেরেছি। জাগ্রত জুলাই যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। আগামী ১০ দিন আমরা গণ স্বাক্ষর নিব। প্রতীকী কাঠগড়ায় অনেকেই এসে সাক্ষ্য দিবেন। আমরা এই সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ৩৬ জুলাই ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি কার্যকর করব।

জাগ্রত জুলাইয়ের আহ্বায়ক বোরহান মাহমুদ বলেন, আমরা আজকে ৩৬ জুলাই মঞ্চ তৈরি করেছি। যেখানে হাসিনা সরকারের দুঃশাসন ফুটে উঠেছে। কিছু কাজ বাকি আছে যা আগামী ২ দিনের মধ্যে শেষ হবে। আমরা বিশেষ করে তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো এ প্রদর্শনীতে আসার জন্য। অনেকেই হাসিনার ১৬ বছরের ইতিহাস জানে না। তাদের জানা দরকার। এখানে একবার ঘুরলেই ধারণা পাওয়া যাবে হাসিনা সরকারের দুঃশাসন কতটা ভয়াবহ ছিল।

তিনি বলেন, চলমান এই প্রদর্শনীতে রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্লাটফর্মে প্রতিনিধি গণ প্রতিদিন আসবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই গ্যালারি উদ্বোধন : প্রতীকী ট্রাইব্যুনালে ৩৬ জুলাই ‘হাসিনার ফাঁসি’

আপডেট সময় : ০৯:৫৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫