ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই আন্দোলনের খুনিদের স্থান এদেশে নেই: প্রেস সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: অন্তর্বর্তী সরকার থাকতে বাংলাদেশে জুলাই আন্দোলনে খুনিদের জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

যতক্ষণ দেশ ঠিক না হবে তরুণরা কাজ চালিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকে আমি অভ্যুত্থান বলছি না, এটা গণবিপ্লব। এই বিপ্লব তরুণদের। এটা গোল্ডেন জেনারেশন। বাংলাদেশ ভাগ্যবান।’

ফাইয়াজ হত্যাকাণ্ডের বিচার হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘শহীদরাই ভবিষ্যতের পথ দেখাবে। ফাইয়াজকে যারা গুলি করেছে তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখন খুনিরা অহমিকা নিয়ে কথা বলে। আমরা থাকতে খুনিদের এদেশে জায়গা নেই।

এ সময় অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, ‘এটা (জুলাই আন্দোলন) একটা অর্গানিক বিপ্লব। অনেকেই এটাকে অনেকভাবে ব্যাখ্যা করে।’

একটা ঘোষণাপত্র বা ইশতেহারের অভাবে এই আন্দোলন গণবিপ্লব হতে পারেনি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ফাইয়াজ বিপ্লবের নেতা হতে পারেননি, তিনি গণ-অভ্যুত্থানে এক দফার নেতা। বিপ্লবের নেতা হতে পারলে শহীদ পরিবারের বিচারহীনতার আক্ষেপ থাকতো না।’

উল্লেখ্য: ২০২৪ সালের ১৮ জুলাই। শিক্ষার্থীদের গণ-আন্দোলনে যখন মুখ থুবড়ে পড়ছে স্বৈরাচারের নীল নকশা, তখনই হাসিনা সরকারের নির্দেশনায় হত্যাযজ্ঞে মাতে তৎকালীন পুলিশ বাহিনী। বুলেটের সামনে বুক পেতে নিজেকে দেশের জন্য সেদিন উৎসর্গ করেছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই আন্দোলনের খুনিদের স্থান এদেশে নেই: প্রেস সচিব

আপডেট সময় : ০৯:৫৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫