ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দাম ভরিতে দেড় হাজার কমলো  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক: দুই দিন আগে স্বর্ণের দাম বাড়িয়ে সেই বাড়তি দামই বৃহস্পতিবার রাতে ফের কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা আজ শুক্রবার থেকে কার্যকর হবে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকে এ দাম কার্যকর হবে। এর আগে গত মঙ্গলবার স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বর্ণের দাম ভরিতে দেড় হাজার কমলো  

আপডেট সময় : ১২:১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫