শিক্ষা ব্যবস্থার বরবাদ রোধকল্পে জুলাই বিপ্লবের আবশ্যিকতা
- আপডেট সময় : ১২:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া: পাঠক , আওয়ামী লীগ কখনোই এদেশের মুসলিম শিক্ষা ব্যবস্থায় বিশ্বাসী ছিল না । তারা সব সময় মুসলিম শিক্ষা ব্যবস্থার গোড়ায় আঘাত করার জন্য চেষ্টা করে থাকে। ১৯৫৬ সালে যুক্তফ্রন্টের প্রাদেশিক সরকার থাকাকালীন সময়ে আওয়ামী লীগ কর্তৃক মনোনীত মুখ্যমন্ত্রী খান আতাউর রহমান খান প্রশাসনিক আদেশ মূলে বাংলাদেশের নিউ স্কিম মাদ্রাসা গুলিকে স্কুলে রূপান্তর করা ফেলেছিল ।
পাঠক, মুসলমানরা সম্পত্তি মাদরাসায় দান করেছিল সেখানে কুরআন এবং সুন্নাহ অধ্যায় হবে এবং পরকালীন মুক্তি লাভ করিবে কিন্তু আওয়ামী লীগ মুসলমানদের এই অভিব্যক্তি উপেক্ষা করে তারা স্কুল কলেজ বানিয়ে সেখানে মুসলমানদের অধিকার কে ক্ষুন্ন করে।
পাঠক , যখনই আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসে তখন ইসলামী শিক্ষা ব্যবস্থা হোঁচট খায় । ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইসলামী শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ থেকে সংকুচিত করে ফেলা হয় , সেখানে নৈতিকতার নামে অনেক আকাম-কুকাম মার্কা সিলেবাস প্রমাণ করা হয় এবং এই সিলেবাস গুলি মূলত হিন্দুত্ববাদী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা ছিল
আওয়ামী লীগ এদেশের মুসলিম নেতাদের নাম মুছে ফেলার জন্য হিন্দুত্ববাদীদের এজেন্ডার মোতাবেক কাজ করে যাচ্ছিল । এদেশের মুসলিম নেতা যেমন সলিমুল্লাহ সাহেব, সৈয়দ আহমদ উনাদের নাম মুছে ফেলার জন্য সব সময় সদা প্রচেষ্ট থাকত । কারণ উনাদের নাম যদি মুসলমান ছেলেদের মাথায় ঢুকে তাহলে হিন্দুত্ববাদীদের এজেন্ডা সহজে বাস্তবায়ন হবে না
এদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে গেছিল যেখান হতে দেশ পরিচালনা করার উপযুক্ত লোক তৈরি না হতে পারে। হিন্দুত্ববাদীদের উদ্দেশ্য ছিল যে, এদেশে মেধাবী তৈরি না হলে ভারত হতে মেধা আমদানি করে দেশকে পরিচালনা করা ।
সাধারণ শিক্ষা ব্যবস্থা বরবাদ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বরবাদ করার জন্য পাঁয়তারা করেছিল। এর জ্বলন্ত উদাহরণ হল আলীয়া মাদ্রাসার শিক্ষা বোর্ডের প্রধান হিসেবে একজন হিন্দুকে নিয়োগ দেয়া।
এছাড়া হাসিনার আমলে ধর্মীয় মূল্যবোধের বিপরীতে হাইস্কুলে যৌন শিক্ষা নামক একটি বিষয় চালু করেছিল যা কোমলমতি শিক্ষার্থীদের চরিত্র বরবাদ করার সহায়ক ছিল।
শিক্ষার কারিকুলামে এমন বিষয়াদি অন্তর্ভূক্ত করেছিল যা পৌত্তলিক সংস্কৃতির ধারক বাহক ছিল। এদিকে সাধারণ শিক্ষা ব্যবস্থা বরবাদ করে
মেধাহীন জাতিতে পরিণত করা , অপরদিকে ধর্মীয় মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থা বরবাদ করে একটি অসভ্য জাতিতে পরিণত করার গভীর চক্রান্তে লিপ্ত ছিল।
হাসিনা সরকার এদেশের শিক্ষা ব্যবস্থার বরবাদ করেছে। ইসলামী শিক্ষাকে নির্বাসনে পাঠায় । তাই শিক্ষা ব্যবস্থার বরবাদ রোধ কল্পে জুলাই বিপ্লব ছিল অপরিহার্য।





















