ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাইলস্টোনের দুর্ঘটনায় রাজশাহী কলেজ ছাত্রশিবিরের আলোচনাসভা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় রাজশাহী কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে কলেজের কেন্দ্রীয় মসজিদে এই কর্মসূচি পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী,
প্রধান আলোচক হিসেবে ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন। দোয়া পরিবেশন করেন উলামা মশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমিন। এছাড়াও সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: মোশাররফ হোসেন মাহদী।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সামরিক খাত উন্নয়নে সরকারি উদ্যোগ গ্রহণ প্রয়োজন। দীর্ঘদিন আগের কেনা সামরিক বিমান ব্যবহার যেমন দেশের নিরাপত্তার জন্য হুমকি তেমনি পাইলটদের জীবনের নিরাপত্তায় হুমকিস্বরূপ। এছাড়াও বাংলাদেশের সমসাময়িক প্রতিকূলতা মোকাবিলার সবাই কে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য সোমবার দুপুরে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলটসহ সাধারণ অনেক শিক্ষার্থী নিহত হয় এবং আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাইলস্টোনের দুর্ঘটনায় রাজশাহী কলেজ ছাত্রশিবিরের আলোচনাসভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১০:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫