ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: আগামী ২৬ জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান । ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানিয়েছেন। খবর ইরানের সংবাদ সংস্থা তাসনিমের।

এ সফরের বিষয়ে সোমবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি বলেন, পাকিস্তান ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন। তিনি বলেন, এই সফর তেহরান-ইসলামাবাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন। তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।

মুখপাত্র আরো বলেন, গত ১৩ জুন ইসরাইল সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং ১২ দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গত ২২ জুন ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইস্পাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

আগ্রাসনের পরপরই ইরানি সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। অপারেশন ট্রু প্রমিজ-থ্রি এর অংশ হিসেবে ইসরাইলের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যার ফলে ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাত থামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপডেট সময় : ১০:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫