ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আহতদের জন্য শতাধিক ব্যাগ রক্ত দিলেন বিএনপি নেতারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ‎রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য স্বেচ্ছায় শতাধিক ব্যাগ রক্ত দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

‎মঙ্গলবার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ রক্ত সংগ্রহ করা হয়। এসময় আহত শিক্ষার্থীদের রক্ত দেয়ার জন্য যুবদলের শত শত নেতাকর্মী ভিড় করেন। রক্ত সংগ্রহ শেষে দগ্ধদের জন্য রাতে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

‎এর আগে গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। আহতদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে, আহত ১৬৫ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আহতদের জন্য শতাধিক ব্যাগ রক্ত দিলেন বিএনপি নেতারা

আপডেট সময় : ১১:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫