ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছাত্রদলের অব্যাহত সন্ত্রাস ও সিটি কলেজে বর্বরোচিত হামলার প্রতিবাদ শিবির সভাপতির রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রামেক হাসপাতাল মায়ের মৃত্যুর প্রতিবাদ করা সেনাসদস্যকে মারধর রাজশাহীতে ভুয়া ছাড়পত্রে বিএনপি নেতা জেলহাজতে: ফেঁসে যাচ্ছেন বাদী ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার নিশ্চিত করা হবে রাজশাহীতে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন ছাত্রদলের ‘আদু ভাইদের’ সিট দিয়ে তোপে প্রশাসন

সম্পদের পরিমাণ গোপন করায় হাসিনার নামে মামলা করবে দুদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
প্রসঙ্গ নিউজ ডেস্ক: হলফনামায় সম্পদের পরিমাণ গোপন করায় বিধি অনুযায়ী শেখ হাসিনার নামে মামলা করার কথা জানিয়েছে দুদক। রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে দুইটি মামলা দায়ের করেছে দুদক। আসামি মন্নুজান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপপরিচালক হতে পরিচালক পদের পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত গ্রেডেশন তালিকার ৩ নম্বরে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে ডিপিসির সুপারিশের বাইরে ১৬ নম্বর তালিকায় থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দিয়েছে। এজন্য মন্নুজান সুফিয়ান ও মিজানুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক হতে উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপারিশকৃত যোগ্যপ্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রেডেশন তালিকার ৪৮ নম্বরে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দেন। এজন্য দ্বিতীয় মামলায় মন্নুজান সুফিয়ান, আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে আসামি করা হয়েছে।

সাবেক বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা প্রসঙ্গে তিনি বলেন, এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আইনজীবী এম সরোয়ার হোসেন সাবেক বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সম্পদের পরিমাণ গোপন করায় হাসিনার নামে মামলা করবে দুদক

আপডেট সময় : ০১:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫