ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে: মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারের ইন্তিকালে ড. আব্দুস সামাদের শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার , সিরাজগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।

শোকবার্তায় তিনি বলেন, “আব্দুল মান্নান তালুকদার ছিলেন একজন বর্ষীয়ান জননেতা। এলাকায় জনপ্রিয় ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে ছিলেন সুপরিচিত। তিনি দেশের ক্রান্তিকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বিগত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও সোচ্চার ভূমিকা পালন করেছেন।”

তিনি আরও বলেন, “রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দীর্ঘদিন দায়িত্ব পালন করার কারণে এ অঞ্চলের মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল, যা একজন জনপ্রতিনিধির জন্য সৌভাগ্যের বিষয়।

তিনি দলমত নির্বিশেষে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সবসময় সচেষ্ট ছিলেন। রাজনীতিতে ভদ্রতা ও উদারতার উদাহরণ তৈরি করেছিলেন।

তাঁর মৃত্যুতে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন এই পরিবারকে শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করেন।”

আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন তাঁর গোলামের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা আমীর আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস. এম. মুনসুর আলী, তাড়াশ উপজেলা আমীর খ. ম. সাকলাইন, সেক্রেটারি শাহজাহান আলী, সলঙ্গা থানা আমীর রাশেদুল ইসলাম শহীদ ও সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান পৃথক পৃথক শোকবার্তা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারের ইন্তিকালে ড. আব্দুস সামাদের শোক

আপডেট সময় : ০৮:৫২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫