বিপিএল খেলার সুবিধা কাজে লাগাতে চান পাকিস্তানি ক্রিকেটাররা
- আপডেট সময় : ০৯:০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনালগ্ন থেকেই খেলে আসছেন পাকিস্তানি ক্রিকেটাররা। শহিদ আফ্রিদি, শোয়েব মালিক থেকে শুরু করে হালের সাইম আইয়ুব-আবরার আহমেদদেরও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে দেখা গেছে। যে কারণে বাংলাদেশের কন্ডিশনসহ সবকিছুই পরিচিত পাক ক্রিকেটারদের। বিপিএলে খেলার অভিজ্ঞতা তারা টাইগারদের বিপক্ষে এবারের সিরিজেও কাজে লাগাতে চান।
টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচই হবে মিরপুরে। এখানকার উইকেট কেমন হবে তা সরাসরি না বললেও একেবারেই অচেনা হবে পাকিস্তানের জন্য। এ ছাড়া উপমহাদেশের কন্ডিশনেও কিছু সাদৃশ্য আছে। এ নিয়ে সালমান বলেন, ‘অবশ্যই কন্ডিশনের তো বড় ভূমিকা আছেই। তবে কন্ডিশন যেমনই হোক এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যেখানেই যান না কেন, হোক বিশ্বের যেকোনো দেশে, শুধু মিরপুরে না, কন্ডিশন অবশ্যই (দুই দলের) লড়াইয়ে বড় ভূমিকা পালন করবে।’




















