সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছেন ট্রাম্প
- আপডেট সময় : ১২:২৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যদি ট্রাম্পের এ সফর নিশ্চিত হয়, তাহলে এটি হবে প্রায় দুই দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের পাকিস্তান সফর। এর আগে ২০০৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান সফর করেছিলেন।
সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অভূতপূর্ব বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের নতুন সূচনা হয়।
তবে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমাদের এ মুহূর্তে ঘোষণার মতো কোনো তথ্য নেই। প্রেসিডেন্টের সূচি সম্পর্কে হোয়াইট হাউস থেকে নিশ্চিত তথ্য পাওয়া যাবে। এদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে রয়টার্সকে কোনো মন্তব্য করেনি।
চলতি বছর ভারত কোয়াড দেশগুলোর শীর্ষ সম্মেলনের আয়োজক হলেও এখনো সম্মেলনের নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়নি। কোয়াড হলো যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের একটি জোট, যার মূল লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করা।




















