ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে দামি নারী ফুটবলার অলিভিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: খবরটা আগেই ছড়িয়ে পড়েছিল। নারীদের ফুটবলের দলবদলে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন অলিভিয়া স্মিথ। সেই উড়ো খবরই এবার সত্যি হলো। ২০ বছর বয়সের এ ফুটবলার সম্পর্ক ছেদ করেছেন লিভারপুলের সঙ্গে।

কানাডার এ ফরোয়ার্ড ১০ লাখ পাউন্ডে যোগ দিয়েছেন আর্সেনালে। নারী ফুটবলের ইতিহাসে ১ মিলিয়ন পাউন্ডে দলবদলের প্রথম ঘটনা এটি। আগের রেকর্ডটি ছিল নাওমি গিরমার।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড়কে ৯ লাখ পাউন্ডে (১১ লাখ মার্কিন ডলার) সান ডিয়েগো ওয়েভ থেকে দলে ভেড়ায় চেলসি। সেটি ছিল ১ মিলিয়ন মার্কিন ডলারের দলবদলের প্রথম ঘটনা। এবার কানাডার স্মিথ টপকে গেলেন মার্কিন ফুটবলার গিরমাকে। যুক্তরাষ্ট্রের মুদ্রায় স্মিথের দলবদল ফি- ১৩ লাখ ডলারেরও অধিক।

স্মিথ লিভারপুলে নাম লিখেছিলেন গত বছর। প্রথম বছরেই সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ২৫ ম্যাচে ৯ গোল করেন। যা ক্লাবটির রেকর্ড। দুরন্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের শীর্ষ লিগ উইমেন্স সুপার লিগে মৌসুমের সেরা ফুটবলারও নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সবচেয়ে দামি নারী ফুটবলার অলিভিয়া

আপডেট সময় : ১২:২৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫