সংবাদ শিরোনাম ::
বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন আরেক কর্মকর্তা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
অর্থনৈতিক ডেস্ক: বদলির আদেশ ছিঁড়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরেক কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন। তিনি হলেন এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) উপ-পরিচালক জিল্লুর রহমান।
গতকাল বুধবার রাতে বরখাস্তের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
এনিয়ে বদলির আদেশ ছেঁড়ার ঘটনায় মোট ১৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হলেন। এদের মধ্যে গতকাল মঙ্গলবার একদিনেই ১৪ জনকে বরখাস্ত কর হয়েছিল।
গত ২২ জুন এনবিআরের পাঁচ কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি করেছিল রাজস্ব প্রশাসন বোর্ড। কিন্তু এ আদেশকে নিবর্তনমূলক আখ্যা দিয়ে ২৪ জুন প্রকাশ্যে তা ছিঁড়ে ফেলে এনবিআরের আন্দোলনকারী ঐক্য পরিষদের নেতারা। এ ঘটনায় পরিষদের সভাপতি, সহ সভাপতিসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বরখাস্ত হলেন। এছাড়া আজ মুকিত হাসান নামে একজন উপ কর কমিশনার মুকিত হাসানকে গোপন দলিল প্রকাশ করার কারণে সাময়িক বরখাস্ত করা হয়।
এনবিআরের আন্দোলন প্রত্যাহারের পর এ পর্যন্ত ১৭ কর্মকর্তা বরখাস্ত হলেন। এছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে কটূক্তি করায় একজন নিরাপত্তাকর্মীকেও বরখাস্ত করা হয়। অপরদিকে তিন সদস্য ও একজন কর কমিশনারসহ মোট ৪জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।





















