ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুগ্ধের পোস্ট শেয়ার করে স্নিগ্ধ লিখলেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে ভাই’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাবনি ডেস্ক: গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র একটি পোস্ট শেয়ার করেছেন তার জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গত বছরের ১৫ জুলাই আন্দোলন চলাকালে ফেসবুকে দেওয়া পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে আছো ভাই’।

আন্দোলন চলাকালে ১৫ জুলাই থটস বিহাইন্ড দ্য কেইউ নামে ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। এতে লেখা হয়েছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় রাত। কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা। এর সঙ্গে একটি ছবিও শেয়ার করা হয়।

এদিকে চলতি বছরের ১৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়।

এর আগে জুলাই আন্দোলনের সময় ‘কারও পানি লাগবে ভাই, পানি?’ মীর মুগ্ধের এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এর মধ্যে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন তিনি।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক পাসের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ এমবিএ করছিলেন মুগ্ধ। মৃত্যুর সময় তার গলায় রক্তমাখা বিইউপির আইডিকার্ড ছিল। তার বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুগ্ধের পোস্ট শেয়ার করে স্নিগ্ধ লিখলেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে ভাই’

আপডেট সময় : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫