ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা মোটেও ভালো ছিল না। পানির সাথে কাঁদা জমে যাওয়ায় খেলার মতো অবস্থা ছিল না। এরপরও নির্ধারিত সময়েই শুরু হয় বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচ।

ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে কৃষ্ণা রানীর শট ঠেকান ভুটানের গোলরক্ষক। ফিরতি বল পেয়ে ঠিকানা খুঁজে নেন শান্তি মার্ডি।

প্রথমার্ধের বাকি সময় উভয় দলই প্রতিপক্ষের শিবিরে আক্রমণ চালিয়েছে। কিন্তু গোলপোস্টের সামনে গিয়ে সব আক্রমণে থমকে যায়। ফরওয়ার্ডদের সামনে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টির পানি এবং কাঁদা। সব মিলিয়ে প্রথমার্ধে আর কোনো দল জালে বল জড়াতে পারেনি।

বিরতির পর অতিবাতিহ হয়েছে লম্বা সময়। কিন্তু বৃষ্টির কারণে মাঠে খেলা গড়াচ্ছে না। যেভাবে থেমে থেমে বৃষ্টি পড়ছে তাতে এই ম্যাচের ভাগ্যে কি আছে সেটা বলা মুশকিল।

সাফের এই বয়সভিত্তিক নারী টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করে আফঈদা খন্দকারের দল। দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারায় স্বাগতিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

আপডেট সময় : ১১:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫