ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঔদ্ধত্যপূর্ণ আচরণ: এনবিআরের আরো ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বদলির আদেশ ছিঁড়ে ফেলার দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে ৫ জন যুগ্ম কর কমিশনার ও ৩ জন উপ কর কমিশনার। তাদের বরখাস্তের বিষয়ে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগপূর্বক তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খরপোষ প্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে জারিকৃত প্রজ্ঞাপনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঔদ্ধত্যপূর্ণ আচরণ: এনবিআরের আরো ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫