সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার, সৎমা পলাতক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। সোমবার সকালে নিহতের লাশের ময়নাতদন্ত করার কথা রয়েছে। রোববার রাত দশটার দিকে কামারখন্দ উপজেলার কুঠিরচর এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত হাজেরা খাতুন কামারখন্দ উপজেলার কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল। তার বাবার নাম হারুন অর রশীদ।
স্বজনরা জানায়, হাজেরা খাতুন স্কুল থেকে বাড়ি এসেই সৎমায়ের কাছে গিয়েছিল। এরপর সৎমা তাকে হত্যা করে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় সন্দেহ দেখা দেয়। পরে ঘরের ভেতরে খুঁজে একটি বালতির ভেতরে বস্তার মধ্যে হাজেরার লাশ পাওয়া যায়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, আমরা শিশুটির লাশ বস্তাবন্দি অবস্থায় একটি বালতির মধ্যে পেয়েছি। ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে কিংবা গলা টিপে শিশুটিকে হত্যা করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





















