ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছাত্রদলের অব্যাহত সন্ত্রাস ও সিটি কলেজে বর্বরোচিত হামলার প্রতিবাদ শিবির সভাপতির রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রামেক হাসপাতাল মায়ের মৃত্যুর প্রতিবাদ করা সেনাসদস্যকে মারধর রাজশাহীতে ভুয়া ছাড়পত্রে বিএনপি নেতা জেলহাজতে: ফেঁসে যাচ্ছেন বাদী ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার নিশ্চিত করা হবে রাজশাহীতে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন ছাত্রদলের ‘আদু ভাইদের’ সিট দিয়ে তোপে প্রশাসন

সিরাজগঞ্জে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার, সৎমা পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। সোমবার সকালে নিহতের লাশের ময়নাতদন্ত করার কথা রয়েছে। রোববার রাত দশটার দিকে কামারখন্দ উপজেলার কুঠিরচর এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত হাজেরা খাতুন কামারখন্দ উপজেলার কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল। তার বাবার নাম হারুন অর রশীদ।

স্বজনরা জানায়, হাজেরা খাতুন স্কুল থেকে বাড়ি এসেই সৎমায়ের কাছে গিয়েছিল। এরপর সৎমা তাকে হত্যা করে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় সন্দেহ দেখা দেয়। পরে ঘরের ভেতরে খুঁজে একটি বালতির ভেতরে বস্তার মধ্যে হাজেরার লাশ পাওয়া যায়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, আমরা শিশুটির লাশ বস্তাবন্দি অবস্থায় একটি বালতির মধ্যে পেয়েছি। ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে কিংবা গলা টিপে শিশুটিকে হত্যা করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরাজগঞ্জে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার, সৎমা পলাতক

আপডেট সময় : ০৩:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫