শালীন ভাষায় প্রতিবাদ ও সমালোচনা হোক তথ্যনির্ভর: জামায়াত আমির
- আপডেট সময় : ১২:৩৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান লেখেন, সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজজীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারো নয়। সরকার, রাজনৈতিক দলগুলো এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ–সকলকেই সমন্বিতভাবে এই দায়িত্ব নিতে হবে। অর্থাৎ, এ ধরনের স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন।
জামায়াত আমির বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
এ ধরনের আচরণ সমাজজীবনে কেবল বিশৃঙ্খলা, বিষোদ্গার ও অনৈক্যের বীজ বপন করবে। তাই সকলের পক্ষেই সংযত, সাবধানি ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন’, যোগ করেন তিনি।




















