ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটি-হোটেলের ক্ষতি গণভোট বাস্তবায়ন-পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে ১১ দলের সমাবেশ  ১৬ মে আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের আপত্তিকর ভিডিও ভাইরাল শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা খুবির ১৫ শিক্ষার্থীর ডিন’স অ্যাওয়ার্ড লাভ তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

৭ বছর পর রাজশাহী কলেজের ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের কলা ভবনের সামনে অবস্থিত ভ্রাম্যমাণ লাইব্রেরি দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর অবশেষে গ্রীন ভয়ের কলেজ শাখার উদ্যোগে চালু করা হয়েছে। চালুর প্রথম দিনেই এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুনের নেতৃত্বে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী দীপালোক নামে লাইব্রেরি উদ্ভোধন করেন। এসময় তিনি বলেন, গ্রীন ভয়েস কলেজ শাখা যে উদ্যোগ নিয়েছে এটি শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। এটির মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। তিনি আশা ব্যক্ত করেন এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনন্য ভুমিকা রাখবে এবং তিনি এই উদ্যোগের সাফল্য কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস কলেজ শাখার উপদেষ্টাবৃন্দ ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, গ্রীন ভয়েস কলেজ শাখা সাধারণ সম্পাদক মো. আশিক আলীসহ প্রমুখ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, লাইব্রেরিতে বাংলা, ইংরেজি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই রাখা হয়েছে। রাজশাহীর কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদানের পর বই পড়তে এবং ৭ দিনের জন্য বাসায় নিয়ে পড়ার সুযোগ পাবে। এটি মূলত সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ চলাকালীন খোলা থাকবে। বুধবার ও শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে এবং বুধবার বিকেলে পাঠচক্র অনুষ্ঠিত হবে।

উদ্যোগটি শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং উদ্বোধনের প্রথম দিনেই শিক্ষার্থীদের আগ্রহের সাথে লাইব্রেরি সামনে তাদের পছন্দের বই পড়তে ভিড় জমাতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৭ বছর পর রাজশাহী কলেজের ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু

আপডেট সময় : ০৯:০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫