ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিপিএ-৫ পাওয়ায় মৃত মাহবুবের মেয়েকে তারেক রহমানের শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ঢাকা মহানগর বিএনপির ৫৯ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ রয়েছে, মিথ্যা মামলায় কারা হেফাজতে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারিতে পুলিশ কর্তৃক হত্যার শিকার হন মাহবুব।

বৃহস্পতিবার পুরান ঢাকার লালবাগে রাইসার বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

জানা গেছে, বৃহস্পতিবার পরীক্ষায় ভালো ফলাফলের সংবাদ পেয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান রাইসাকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছানোর ব্যবস্থা নেন। তারেক রহমানের পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেওয়া হয় রাইসাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জিপিএ-৫ পাওয়ায় মৃত মাহবুবের মেয়েকে তারেক রহমানের শুভেচ্ছা

আপডেট সময় : ০৩:২৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫