ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ বাংলাদেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৭৬ হাজার ৭৬৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এ বছর হাজিদের পরিবহনে ৩টি বিমান সংস্থা যুক্ত ছিল— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরব থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৫ হাজার ৯৯৩ জন হাজি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩৪ হাজার ৮ জন হাজি, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৬ হাজার ৬৮৩ জন হাজি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ১০ হাজার ৩৮৮ জন হাজি, অন্যান্য এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৬৮৯ জন হাজি।

এ বছর হজ পালনে গিয়ে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ বাংলাদেশি

আপডেট সময় : ০১:৪৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫