সংবাদ শিরোনাম ::
রাজশাহী সদর আসনে প্রার্থী ঘোষণা করলো জামায়াত ইসলামী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি মো. শাহাদৎ হোসাইন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -২ সদর (সিটি কর্পোরেশন এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েব আমীর বিশিষ্ট চিকিৎসক ডা: মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রার্থীতা ঘোষণা দেয়া হয়। আজ বুধবার দুপুর দেড়টায় পার্লামেন্টারি বোর্ডের এক মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




















