ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে চায় সৌদি ক্লাব আল আহলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: আগামী ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে লিওনেল মেসির। এতেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। আর্জেন্টাইন ফুটবল জাদুকর কি ইন্টার মিয়ামিতেই থাকছেন? নাকি পাড়ি জমাচ্ছেন অন্য কোনো ক্লাবে? এ নিয়ে ইউরোপিয়ান গণমাধ্যমের আকাশে উড়ে বেড়াচ্ছে নানা খবর। কাতার বিশ্বকাপ জয়ী এ সুপারস্টারের ক্লাব বদলের সম্ভাবনা নিয়ে নানা খবরের পালে জোর হাওয়া দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম “এল’কিপ”। এর আগে মেসিকে নিতে চেয়েও পারেনি আল হিলাল। কিন্তু মেসির বদলে নেইমারকে দলে ভিড়িয়ে সৌদি আরবের ক্লাবটিকে হজম করতে হয়েছে তিক্ত অভিজ্ঞতা। তবে সৌদি আরব মেসির ওপর থেকে নজর সরায়নি। আল হিলাল পিছিয়ে গেলেও সামনে চলে এসেছে আরেক সৌদি ক্লাব আল আহলি।

রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জয়ী মেসিকে দলে টানতে উঠেপড়ে লেগেছে সৌদি প্রো-লিগের ক্লাবটি। ইন্টার মিয়ামির এ মেগাস্টারকে দলে ভেড়াতে সবরকম চেষ্টাই করে যাচ্ছে তারা। আলোচনা করে যাচ্ছে মেসির সঙ্গে। মেসিকে দলে পেতে ব্ল্যাঙ্ক চেক দিতেও প্রস্তুত আল আহলির কর্তৃপক্ষ। আলবিসেলেস্তে শিবিরের প্রাণভোমরাকে চুক্তিবদ্ধ করতে করণীয় সবকিছু করবে বলে জানিয়ে দিয়েছে “এল’কিপ”। মেসিকে দলে পেতে বৈঠকের পর বৈঠক করে যাচ্ছে আল আহলি। দুপক্ষের আলোচনা চলছে কয়েক সপ্তাহ ধরে।

মেসি ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নাম লেখান ইন্টার মিয়ামিতে। এ বছরের শেষ দিকে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়ে এখনো কোনো অফিসিয়াল খবর দেয়নি কোনো পক্ষ। এর আগে ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক এস্তেবান এদুল জানিয়েছিলেন, ইউরোপে ফিরবেন মেসি। ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে চান বার্সেলোনায়। তবে স্প্যানিশ সাংবাদিক গিয়েম বালাগ জানিয়েছেন, মেসি এখনো কোনো সিদ্ধান্ত নেননি-মিয়ামি থাকবেন নাকি অন্য কোথাও যাবেন। বিবিসি অবশ্য জানিয়েছে, মেসি মিয়ামিতে থেকে যেতে সম্মত হয়েছেন। তাহলে সঠিক খবর কোনটি?

উত্তর জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষায় থাকতে হচ্ছে আপাতত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেসিকে চায় সৌদি ক্লাব আল আহলি

আপডেট সময় : ০২:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫