ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

মাছরাঙায় চলছে তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: তুর্কি টিভি সিরিজগুলোর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও প্রচুর ভক্ত-দর্শক আছেন যারা তুর্কি সিরিজে বুঁদ হয়ে থাকেন। এ যাবৎ বাংলায় ডাবিংকৃত বেশ কিছু তুর্কি সিরিজ জনপ্রিয়তা পেয়েছে দেশে। যার ধারাবাহিকতায় মাছরাঙা টেলিভিশন পর্দায় এনেছে ‘বড়ো ভাই’ নামে একটি সিরিয়াল। তুর্কি ভাষায় এর নাম ‘কারদেসলারিম’। আন্তর্জাতিকভাবে এটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ ও ‘মাই সিবলিংস’ নামে।

সিরিজটি মূলত চার ভাইবোন কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। একটি সুখী ও সাধারণ জীবন ছিল তাদের; কিন্তু এক আকস্মিক দুর্ঘটনায় তারা বাবা-মাকে হারায়। এরপর তাদের জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এক নিদারুণ কষ্ট ও সংগ্রামের দিনগুলো উঠে আসে গল্পে। কখনো তারা সমাজের নিষ্ঠুরতার শিকার হয়, কখনো আবার নতুন বন্ধু এবং সহানুভূতিশীল মানুষদের সহযোগিতা পায়। তবে তাদের মূল প্রতিপক্ষ হয়ে ওঠে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা, যারা তাদের জীবনে নানান বাধা সৃষ্টি করে।

সিরিয়ালটি তুরস্কের এটিভি চ্যানেলে প্রথম প্রচারিত হয় ২০২১ সালে। অল্প সময়ের মধ্যেই তুরস্ক ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে এটি। বর্তমানে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে এটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাছরাঙায় চলছে তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’

আপডেট সময় : ০২:২৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫