ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

আমার দেশ সম্পাদকের মায়ের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের সদস্যদের শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।

রোববার ভোর সোয়া পাঁচটার দিকে রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকাহ কিডনি হাসপাতালে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম মারা যান।

মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসাইন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মোরশিদ, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আকতার প্রমুখ।

শোকবার্তায় উপদেষ্টারা আরো বলেন, আমরা একজন গুণী মানুষকে হারিয়েছি। হারিয়েছি একজন মহান শিক্ষক এবং সংগ্রামী নারীকে ।

উপদেষ্টাদের কয়েকজন মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুর সংবাদ শুনে তার বাসভবনে যান এবং তার স্ত্রীর সাথে দেখা করেন। উপদেষ্টারা কিছু সময় তার পাশে থাকেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমার দেশ সম্পাদকের মায়ের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের সদস্যদের শোক

আপডেট সময় : ০২:০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫