সংবাদ শিরোনাম ::
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে নাহিদের শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
প্রসঙ্গ ডেস্ক: আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের রত্নগর্ভা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ শোক প্রকাশ করেন তিনি।
নাহিদ ইসলাম লেখেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম বার্ধক্যজনিত জটিলতায় আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অধ্যাপিকা মাহমুদা বেগম তার বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশের বিভিন্ন কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত থেকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে গেছেন।
অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি, তিনি শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।




















