ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক হামিদুল হকের চারটি ব্যাংক হিসাবে ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন হামিদুলের নামে থাকা পূবালী ব্যাংকের চারটি হিসাবে ১০ কোটি টাকা করে জমাকৃত এফডিআর অবরুদ্ধ করতে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক নওশাদ আলী।

দুকের আবেদনে বলা হয়, হামিদুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্টরা এসব টাকা উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন বলে গোপন সূত্রে জানতে পেরেছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় : ১২:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫