ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনরাইন ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু হয়েছে। রোববার সকাল ১০টার পর বের হওয়া এই মিছিলে শিয়া সম্প্রদায়ের শত শত মানুষ অংশ নিয়েছেন।

পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমণ্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হবে।

তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও।

এদিকে মোহাম্মদপুর থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। টাইন হল থেকে মিছিলে বের হয়ে শিয়া মসজিদ, বিহারি ক্যাম্প প্রদক্ষিণ করবে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শিয়া সম্প্রদায়কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাজিয়া (শোক) মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে। দিবসটি নির্বিঘ্নে পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা

আপডেট সময় : ০৪:২৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫