ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে:প্রেস ব্রিফিংয়ে সেনা সদর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। সেনাবাহিনীর কিছু সদস্য প্রেষণে বিভিন্নস্থানে কর্মরত থাকেন। ওই সব প্রতিষ্ঠানগুলো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে না। কিছু সেনা সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ পাওয়া গেছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশন্স ডিরেক্টরেটের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী সিএমএইচগুলোতে জুলাই আন্দোলনে ৪ হাজার ৭৯০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ২২ জন ঢাকা সিএমএইচে-এ ভর্তি আছেন।

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী নিয়োজিত আছে। কিছুদিন আগে রথযাত্রায় সেনাবাহিনী নিরাপত্তা দিয়েছে। প্রায় ৪০০ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে।

কর্নেল শফিকুল ইসলাম জানান, পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১ সেনা সদস্য মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে:প্রেস ব্রিফিংয়ে সেনা সদর

আপডেট সময় : ০৯:০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫