ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রিজার্ভ চুরি মামলার তদন্তে ৮৬ বার সময় নিল সিআইডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুলাইয়ের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসেন আজ বুধবার এ নির্দেশ দেন।

এ নিয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির মামলায় এ পর্যন্ত ৮৬ বার সময় চাইল সিআইডি। চুরি হওয়া অর্থের মধ্যে অন্তত ৮১ মিলিয়ন ডলার ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়, যেখান থেকে তা ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যায়।

এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা দায়ের করেন। এ পর্যন্ত ফিলিপাইনের আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলংকায় পাঠানো ২০ মিলিয়ন ডলার উদ্ধার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

২০২২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ৬৬ মিলিয়ন ডলার ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০২৩ সালের ২ মার্চ নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ৮১ মিলিয়ন ডলারের সাইবার হ্যাকিং মামলা চলমান রাখার অনুমতি দিলেও আরসিবিসির বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগ খারিজ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রিজার্ভ চুরি মামলার তদন্তে ৮৬ বার সময় নিল সিআইডি

আপডেট সময় : ১০:১৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫