ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

দুই দশক পর আসিফের জন্য গান 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ সিনেমায় প্রথমবার মিল্টন খন্দকারের কথা, সুর ও সংগীতে কণ্ঠ দেন আসিফ আকবর। ‘সবুজের বুকে লাল’ শিরোনামের গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। এরপর বেশ কয়েকটি গানে একসঙ্গে কাজ করেন আসিফ-মিল্টন জুটি। তবে কোনো এক অজানা কারণে একসঙ্গে তাঁদের যাত্রাটা বেশি দিন স্থায়ী হয়নি। প্রায় দুই দশক পর আবার নতুন গান নিয়ে কাজ করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দুজনের ছবি পোস্ট করে এমনটাই জানালেন মিল্টন খন্দকার।

ফেসবুকে মিল্টন খন্দকার লেখেন, ‘আসিফও ডাকেনি, আমিও যাইনি। কেন ডাকেনি আর আমি কেন যাইনি? দুজনেই জানি না। ২০ বছর পর গান নিয়ে দুজনের বসা—কপাল ঘষা! যদি কিছু ঠিকরে বের হয়! আশা করতে তো আর দোষ নেই।’

নতুন গানের বিষয়ে আজকের পত্রিকাকে মিল্টন খন্দকার বলেন, ‘আসিফকে নিয়ে শহীদুল ইসলাম খোকনের লাল সবুজ সিনেমায় সবুজের বুকে লাল গানটি করেছিলাম। গানটি আমি আসিফের কথা ভেবেই বানিয়েছিলাম। এরপর কিছু সিনেমার গান ও মৌলিক গানও হয়েছে আমাদের। কিন্তু আসিফকে চিন্তা করে কোনো গান হয়নি। সে কথা ভেবেই ফেসবুকে লিখেছি, ২০ বছর পর আসিফের জন্য গান করছি।’

আসিফ-মিল্টন জুটির নতুন গানের শিরোনাম ‘এক যুবক’। মিছিলে যাবে বলে রাজপথে দাঁড়িয়ে একা—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন মিল্টন খন্দকার। আজ আসিফ আকবরের স্টুডিওতে গানটির রেকর্ডিং হবে বলে জানিয়েছেন মিল্টন। তিনি বলেন, ‘দরাজ কণ্ঠ আসিফের। তার গলায় প্রতিবাদী গানগুলো অদ্ভুত সুন্দর হয়। এই গানও তার গলায় দারুণ মানাবে।’

কেন এত দিনের বিরতি? জানতে চাইলে মিল্টন খন্দকার বলেন, ‘কেন এই বিরতি, তা আমাদের জানা নেই। হঠাৎ কিছুদিন আগে এক অনুষ্ঠানে দেখা হলে আসিফ বলল, চলেন, একটা গান করি। আমি বললাম, কেন নয়! দুজনে বসে গেলাম নতুন গান নিয়ে পরিকল্পনা করতে। অনেক ভেবেচিন্তে চূড়ান্ত করলাম গানের প্রেক্ষাপট। এভাবেই এক যুবক শিরোনামের গানের সৃষ্টি। এখন রেকর্ডিংয়ের পালা। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই দশক পর আসিফের জন্য গান 

আপডেট সময় : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫