এবার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে নিষিদ্ধ হলো বোরকা-নিকাব
- আপডেট সময় : ১০:১৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: এবার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ কাজাখস্তানে নিষিদ্ধ হয়েছে বোরকা ও নিকাব। দেশটির পার্লামেন্ট নতুন এই আইন পাস করার পর তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ। বুধবার পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। আইনে বলা হয়েছে, যে সব পোশাক ‘মুখ শনাক্ত করতে বাধা দেয়’ সেগুলোকে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার কিছু ব্যতিক্রম আছে। যেমন- চিকিৎসার কারণে, ঠান্ডা আবহাওয়ায়, চাকরির প্রয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জরুরি সেবার কাজে মুখ ঢেকে রাখা যাবে।
এর আগেও কাজাখস্তানে ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৭ সালে স্কুলছাত্রীদের হিজাব পরা বন্ধ করা হয়, পরে ২০২৩ সালে শিক্ষকরাও এর আওতায় আসে।
উল্লেখ্য, এর আগে উজবেকিস্তান ও কিরগিজস্তান একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশে মৌলবাদ ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।




















