ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দক্ষতা ভিত্তিক অনলাইন প্লাটফর্ম থেকে রাবি শিক্ষার্থীদের অভাবনীয় অর্জন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যমী তরুণদের গড়া উদ্ভাবনী স্টার্টআপ ‘BIKO ALL IN ONE’ আইসিটি বিভাগের অধীন iDEA প্রকল্প থেকে পেয়েছে ১ মিলিয়ন টাকার প্রি-সিড ফান্ডিং। ঢাকার বাইরে থেকে এমন একটি অর্জন শুধু বিস্ময়করই নয়—বরং প্রমাণ করে, প্রযুক্তি ও উদ্ভাবনের আলো এখন সারা দেশেই ছড়িয়ে পড়ছে।

BIKO ALL IN ONE একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে একত্র হয়েছে— দক্ষতা-ভিত্তিক অনলাইন শিক্ষা ও ক্যারিয়ার গাইড, লোকজ পণ্য ও ই-কমার্স সেবা, বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক কনটেন্ট, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ—সব এক ছাতার নিচে। এর মূল স্লোগান—”স্বপ্নকে উদ্ভাবন কর”।

প্রতিষ্ঠাতা রাবির ফকলোর বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. আবু রাকেশ জয় বলেন: “এই ফান্ড আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা প্রমাণ করতে চাই—ঢাকার বাইরেও আন্তর্জাতিক মানের কিছু গড়ে তোলা সম্ভব। আমাদের লক্ষ্য, বাংলাদেশের সংস্কৃতি ও প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরা।”

এ বিষয়ে BIKO-এর টেকনোলজি শাখার সহ-প্রতিষ্ঠাতা CEO এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, “BIKO শুধুমাত্র একটি স্টার্টআপ নয়, এটি আমাদের স্বপ্ন, পরিশ্রম আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিছু করার সাহস। আমরা চাই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি একসাথে এগিয়ে যায়। এই অর্থায়ন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে। আশা করি, রাজশাহীর মতো শহর থেকেও উদ্ভাবনের নতুন গল্প লেখা যাবে—যা গোটা দেশকে অনুপ্রাণিত করবে।”

BIKO ALL IN ONE-এর মূল ফোকাস: দক্ষতা-ভিত্তিক অনলাইন শিক্ষা, লোকজ ও দেশীয় পণ্যের ই-কমার্স, কনটেন্টের মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং, শিক্ষার্থীদের চাকরি ও ইন্টার্নশিপ সংযোগ।

এই অর্জন শুধু একটি স্টার্টআপের সাফল্য নয়, বরং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জন্য একটি অনুপ্রেরণার আলোকবর্তিকা। সাহস, চিন্তা আর দলগত প্রচেষ্টা থাকলে, রাজশাহীর মতো শহর থেকেও শুরু হতে পারে বিশ্বজয়ের যাত্রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষতা ভিত্তিক অনলাইন প্লাটফর্ম থেকে রাবি শিক্ষার্থীদের অভাবনীয় অর্জন 

আপডেট সময় : ০৩:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫