ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি সীমান্ত দিয়ে দুজনকে ফেরত দিল বিএসএফ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে দুই যুবককে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন হোসেন (৩৮)ও সুমন হোসেন (২১) নামের দুই বাংলাদেশি যুবককে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার-সংলগ্ন রেল স্টেশনের পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে ওই দুই বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়।

বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সৌরভ কুমার বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অসিম কুমার মারাকের হাতে ওই যুবককে তুলে দেন।

অসিম কুমার মারাক জানিয়েছেন, দেশে ফেরা আল আমিন হোসেন ঢাকার সাভার উপজেলার আইচানোরাদ্দা গ্রামের এস এম ইব্রাহিম দুলালের ছেলে ও সুমন হোসেন দিনাজপুরের কোতোয়ালি থানাধীন মিশনরোড গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

তিনি আরো জানান, তাদের দুজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিলি সীমান্ত দিয়ে দুজনকে ফেরত দিল বিএসএফ 

আপডেট সময় : ১০:৫৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫