ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইনজীবী নিবন্ধন পরীক্ষায় জালিয়াতিতে ৩ জনের কারাদণ্ড, ৫৮ জন বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আইনজীবী নিবন্ধন (বার কাউন্সিল) পরীক্ষায় কেন্দ্রে মোবাইল ফোন রাখা ও অসাদুপায় অবলম্বনের দায়ে রাজশাহীর এক যুবকসহ দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন হলেন জীবন আলী সবুজ ওরফে কোরবান। তিনি রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের আব্দুল লতিফ শেখের পুত্র। কোরবান নিজেকে রাজশাহী জজ আদালতের শিক্ষানবিস আইনজীবী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আদালত পাড়ায় ঘুরাঘুরি করছিলেন বলে জানা গেছে।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশ নেন কথিত আইনজীবী জীবন আলী সবুজ ওরফে কোরবান। জালিয়াতির মাধ্যমে উত্তীর্ণ হওয়ার চেষ্টায় মোবাইল ফোন রাখা ও নকল করার কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার এক সহযোগীকেও আটক করেন আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কোরবান সহ অপরজনের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। তবে কথিত আইনজীবী কোরবানের অপর দুই সহযোগীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

‎শনিবার (২৮ জুন) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার প্রায় ১৭টি কেন্দে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বহিষ্কার ৫৮ জনকে বহিষ্কার ও কোরবান সহ তিন জনকে সাজা দেয়া হয়।

‎এবার আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। তাদের সঙ্গে বিগত লিখিত (দ্বিতীয়বারের মতো) পরীক্ষায় উত্তীর্ণরা নিয়ম অনুসারে অংশগ্রহণ করেন।

‎প্রসঙ্গত, তিন ধাপের এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

‎এ ঘটনায় বার কাউন্সিল কর্তৃপক্ষ ও আইন সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে নজরদারি আরও জোরদারের আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইনজীবী নিবন্ধন পরীক্ষায় জালিয়াতিতে ৩ জনের কারাদণ্ড, ৫৮ জন বহিষ্কার

আপডেট সময় : ০৪:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫