ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পেছালো জাকসু নির্বাচন- নতুন তারিখ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
ক্যাম্পাস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আবারও পিছিয়েছে। জুলাই হামলায় জড়িত ও মদদদাতা শিক্ষক-শিক্ষার্থীদের বিচারকার্য পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী সম্পন্ন করতে না পারায় নির্বাচনের তারিখ পেছানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সভা শুরু হয়ে দীর্ঘ দশ ঘণ্টা মিটিং শেষে ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

নতুন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে, একই দিনে জাকসুর তফশিল ঘোষিত হবে। ৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নতুন করে নির্বাচনের সময় বাড়ানোতে আগের নির্বাচন কমিশন অকার্যকর হয়ে গেছে। নতুন করে নির্বাচন ঘোষণা করে পুনরায় তফশিল ঘোষণা করা হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, এই প্রশাসন জাকসু নিয়ে শুরু থেকে তালবাহানা করে আসছে। আমরা শেষ বারের মতো এই প্রশাসনকে সুযোগ দিচ্ছি। নতুন ঘোষিত তারিখের মধ্যে এই প্রশাসন যদি বিচার নিশ্চিত ও জাকসু নির্বাচন করতে না পারে তাহলে আমরা ছেড়ে কথা বলব না।

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন,‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার আর জাকসু নির্বাচন মুখোমুখি করার চেষ্টা করেছে। এর আগেও একই ইস্যুতে কয়েক দফা জাকসু নির্বাচন পেছানো হয়েছে, আবারও পেছাল। তবুও শেষবারের মতো গণঅভ্যুত্থান পরবর্তী এই প্রশাসনের উপর আমরা আরেকবার আস্থা রাখতে চাই। আমরা মনে করি, এই প্রশাসন বিগত স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট প্রশাসনের মতো শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পেছালো জাকসু নির্বাচন- নতুন তারিখ ঘোষণা

আপডেট সময় : ০১:৪৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫