খুব শিগগির দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুতি চলছে: এ্যানি
- আপডেট সময় : ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। তবে তাঁর আগমনের জন্য প্রস্তুতি দরকার। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। তিনি খুব শিগগির ফিরছেন। তাঁকে বরণ করে নিতে আমরা শুধু দলের পক্ষ থেকেই নয়, জাতীয়ভাবে প্রস্তুতি নিচ্ছি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
এ সময় এক প্রশ্নের জবাবে এ্যানি বলেন, ‘আইনগত কোনো সমস্যা নেই। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’
জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘প্রায় এক বছর হয়ে গেল, দেশে অস্থিরতা বাড়ছে। বিদেশি বিনিয়োগ নেই, রেমিট্যান্সপ্রবাহ কমছে, নিত্যপণ্যের দাম বাড়ছে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। একটি নির্বাচিত সরকার ছাড়া বিদেশিরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। আইনশৃঙ্খলার অবস্থাও অবনতি হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে শুধু একটি নির্বাচিত সরকার।’
বিএনপি ক্ষমতায় গেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এ্যানি। বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলেও জানান এ্যানি।




















