ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে আরও ৩ মোসাদ চরের মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে আরও তিন ব্যক্তিকে ফাঁসিতে ঝোলাল ইরান। আজ বুধবার ওই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সি। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

ইরানি আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী দেশটির উরমিয়া অঞ্চলে কার্যকর করা হয় তাদের মৃত্যুদণ্ড। এ নিয়ে গত ১৩ জুন ইরানে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ৬ জনকে ফাঁসি দিয়েছে তেহরান।

এই ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু হয় মূলত ১৩ জুন ভোরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হওয়ার পর। নজিরবিহীন ওই অভিযানের পর ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন, তাঁদের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে অস্ত্র চোরাচালান করে ঢুকিয়েছিলেন। দেশটির ভেতরই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনার ঘাঁটি তৈরি করা হয়েছিল।

গত সপ্তাহে তেহরানের একটি শহরে গোপন সামরিক স্থাপনা থেকে ২০০ কেজি বিস্ফোরক, আত্মঘাতী ড্রোন, ড্রোন লাঞ্চার, ড্রোন তৈরির সরঞ্জামসহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করে ইরান। উদ্ধার হওয়া এসব সরঞ্জামের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ। এরপরই নড়েচড়ে বসে ইরান। দেশজুড়ে এখনো চলছে ব্যাপক নজরদারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানে আরও ৩ মোসাদ চরের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় : ০৯:৪০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫