ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ভূমি মাইন বিস্ফোরণে নিহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে স্থল মাইন বিস্ফোরিত হয়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। আজ বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে কুররামের একটি বনাঞ্চলে এক ব্যক্তি মাইনের ওপর পা দিলে বিস্ফোরণ ঘটে। নিহত ও আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। কুররাম জেলার পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ খান বলেন, আহতদের সংখ্যা এখনো নিশ্চিত নয়।

এই বিস্ফোরণের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই কুররাম জেলা দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সহিংসতায় জর্জরিত। বিশেষ করে, সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে সংঘর্ষে ২০২৩ সালে এখানেই প্রায় ১৩০ জন প্রাণ হারিয়েছিলেন।

কুররামের কিছু অংশে শিয়া মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও, পাকিস্তানের সার্বিক জনসংখ্যায় তারা সংখ্যালঘু। এই সাম্প্রতিক বিস্ফোরণ আবারও কুররামের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে ভূমি মাইন বিস্ফোরণে নিহত ৪

আপডেট সময় : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫