ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বদলে যাচ্ছে পুরো এশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা তনু হত্যায় আরেক সন্দেহভাজনের সন্ধান ক্রেতাশূন্য বাজারে হিন্দু খামারিদের হাহাকার আত্মহত্যার হুমকি রাজশাহী কলেজে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটি-হোটেলের ক্ষতি গণভোট বাস্তবায়ন-পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে ১১ দলের সমাবেশ  ১৬ মে

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও চলছে মুজিব শত বর্ষের ছবি সহ ছাড়পত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সরকার পরিবর্তনের ১০ মাস পার হলেও রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্রে এখনো রয়েছে ‘মুজিব শতবর্ষ’ লেখা ও শেখ মুজিবর রহমানের ছবি।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, রোগীদের দেওয়া প্রতিটি ছাড়পত্রে এখনও শেখ মুজিবের ছবি ও ‘মুজিব শতবর্ষ’ লেখা রয়েছে।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে হাসপাতালের কিছু সেবিকা তড়িঘড়ি করে কাগজপত্র সরানোর চেষ্টা করেন।
এ সময় হাসপাতালের প্রধান সহকারী (বড় বাবু) নিজে বিভিন্ন কক্ষে গিয়ে বিষয়টি যাচাই করে ছাড়পত্রে ছবিসহ লেখা থাকার সত্যতা পান। এমনকি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলী মুস্তাফিজ মুন্সীর টেবিলেও ওই ধরনের ছাড়পত্র দেখা যায়।

স্থানীয় যুবদল নেতা শাকিব হোসেন বলেন, “জুলাই আন্দোলনের দেড় মাস পর ছাত্র প্রতিনিধিদের নিয়ে আমরা অভিযোগ দিয়েছিলাম। এরপরও এমনটি দেখে আমি হতভম্ব।”

ডা. আলী মুস্তাফিজ বলেন, “আমরা বেশিরভাগ ছবি ছিঁড়ে ফেলেছি। তারপরও কিছু ছাড়পত্র ভুল করে রয়ে গেছে। আমার টেবিলে যেটা ছিল, ওষুধ লেখার সময় সেটা খেয়াল করিনি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন বলেন, “শেখ মুজিবের ছবিসহ ছাড়পত্র এখন আর ব্যবহারের কথা নয়। কিছু ভুলবশত থেকে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। এখন জানলাম। স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে দ্রুত ব্যাখ্যা চাওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও চলছে মুজিব শত বর্ষের ছবি সহ ছাড়পত্র

আপডেট সময় : ০৪:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫