ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় নগরীর সপুরা গোরস্থানে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটি এ কর্মসূচি শুরু করে।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এদিন মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নীম, জলপাই, তেঁতুল, খেজুরসহ বিভিন্ন প্রজাতির ৫০০ গাছ রোপণ ও স্থানীয়দের মাঝে বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।

এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, প্রথমত বৃক্ষরোপণ একটি ইবাদত; যেটি সাদকায়ে জারিয়া অর্থাৎ মৃত্যুর পরও সওয়াব পাওয়া যায়। দ্বিতীয়ত পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অনেক ইফেক্টিভ। সেজন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

যেভাবে পরিবেশের বিপর্যয় ঘটেই চলেছে, সম্ভবত পৃথিবীর ধ্বংস খুবই সন্নিকটে। তাই অবশ্যই সবার বৃক্ষরোপণ করা উচিত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা নগরীতে এ কার্যক্রম শুরু করেছি। উপজেলাগুলোতে ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আপডেট সময় : ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫