ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের মধ্যেই ইরানে চলছে পবিত্র মহররমের প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাতের মধ্যেই পবিত্র মহররম মাসের প্রস্তুতি নিচ্ছেন ইরানিরা। হিজরি বছরের প্রথম মাস মহররম। পুরো মুসলিম বিশ্ব তো বটেই, শিয়া মুসলিমদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই মাস। চাঁদের ওপর নির্ভর করে আগামী ২৬ অথবা ২৭ জুন শুরু হতে যাচ্ছে নতুন হিজরি সন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের এক্স হ্যান্ডলে প্রকাশিত ছবিতে দেখা যায়, কারবালায় ইমাম হোসেনের পবিত্র রওজার ভেতরে মহররমের প্রস্তুতিতে ব্যস্ত কর্মীরা। এ আয়োজন চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।

শিয়া মুসলমানদের কাছে এই মাসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সপ্তম শতাব্দীতে এই মাসেই কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসেন শহীদ হন। শোক, প্রতিবাদ এবং ন্যায়-অন্যায়ের চিরন্তন লড়াইয়ের প্রতীক হয়ে ওঠা ইমাম হোসেনের এই আত্মত্যাগই মহররমের প্রধান তাৎপর্য।

এর আগে ইসরায়েলের হামলায় প্রথম দিনই শীর্ষস্থানীয় বেশ কয়েক সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে ইরান। প্রাণনাশের হুমকিতে বাংকারে আশ্রয় নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধের মধ্যেই ইরানে চলছে পবিত্র মহররমের প্রস্তুতি

আপডেট সময় : ০৮:৪৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫