ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চানখাঁরপুলে হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি ২৯ জুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ জুন দিন ধার্য করা হয়েছে। আজ রোববার (২২ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।

এই মামলার চার আসামিকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন—শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। বাকি চারজন পলাতক থাকায় তাঁদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী দেওয়া হবে বলে আদেশ দেন ট্রাইব্যুনাল। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

গত ২১ এপ্রিল তদন্ত সংস্থার পক্ষ থেকে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। হাবিবুর রহমান ছাড়া বাকিরা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদিপ কুমার চক্রবর্তী, ডিএমপির রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আক্তারুল ইসলাম, রমনা জোনের সাবেক এসি মো. ইমরুল, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন শাহবাগ থানা) আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চানখাঁরপুলে হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি ২৯ জুন

আপডেট সময় : ০৮:৫৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫