ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইবিতে বকেয়ার ভারে জিয়া হলের ডাইনিংয়ে খাবার বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে খাবার সরবরাহ বন্ধ রয়েছে গত এক সপ্তাহ ধরে। ডাইনিংয়ের প্রায় দুই লাখ টাকা ভর্তুকি বকেয়া থাকায় খাবার পরিবেশন বন্ধ করে দিয়েছেন ম্যানেজার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শেষে আবাসিক হলগুলো খুলেছে গত ১৫ জুন। তবে এক সপ্তাহ পার হলেও জিয়া হলের ডাইনিং চালু হয়নি। খাবারের জন্য শিক্ষার্থীদের ভরসা এখন অন্য হলের ডাইনিং কিংবা বাইরের হোটেল। এতে খরচ বেড়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, “বর্তমান ভিসি দায়িত্ব নেওয়ার পর আশ্বাস দিয়েছিলেন, প্রয়োজনে যেকোনো ফান্ড থেকে হলের আর্থিক বিষয় মেটানো হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।”

বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রতি মাসের ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি ম্যানেজারকে। বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে, তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইবিতে বকেয়ার ভারে জিয়া হলের ডাইনিংয়ে খাবার বন্ধ

আপডেট সময় : ০৮:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫