সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জার্মান রাষ্ট্রদূত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার। আজ শুক্রবার (২০ জুন) রাতে জার্মান রাষ্ট্রদূত সস্ত্রীক বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে আসেন। বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার এ সময় খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।




















