ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যে তালিকায় মেসির সঙ্গে আছেন বাংলাদেশি ফুটবলার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বের যে স্টেডিয়ামে তিনি খেলবেন, সেখানে গ্যালারিতে মেসির জার্সি পরিহিত দর্শকদের দেখা যায়। এমনকি মেসির সঙ্গে ছবি তুলতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।

মাঠ ও মাঠের বাইরে জনপ্রিয় মেসির নাম যেকোনো তালিকায় স্বাভাবিকভাবেই প্রথম সারিতে থাকে। এবার মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টাইন ফুটবলার। এমএলএসের ওয়েবসাইটে গত রাতে এই তথ্য জানানো হয়েছে। সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় সেরা ২০-এর মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত কাভান এখানে আছেন ১৮ নম্বরে। ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। মায়ের সূত্রে জার্মানি ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হলেন কাভান।

ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচ ড্র হওয়ায় ইন্টার মায়ামি, আল আহলি দুই দলের জন্যই নকআউটে ওঠা এখন অনেক কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল হচ্ছে পোর্তো ও পালমেইরাস। মায়ামির পরের ম্যাচ আজ রাতে পোর্তোর বিপক্ষে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মায়ামি-পোর্তো ম্যাচ। সেদিনই বাংলাদেশ সময় রাত ১০টায় মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে পালমেইরাস-আল আহলি ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যে তালিকায় মেসির সঙ্গে আছেন বাংলাদেশি ফুটবলার

আপডেট সময় : ১২:৪৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫